1. salmankoeas@gmail.com : admin :
পনের বছর অত্যাচার চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার ’দুমকিতে আলতাফ হোসেন চৌধুরী। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

পনের বছর অত্যাচার চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার ’দুমকিতে আলতাফ হোসেন চৌধুরী।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৪৫ Time View

পনের বছর অত্যাচার চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার ’দুমকিতে আলতাফ হোসেন চৌধুরী।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :

 

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ১৫ বছর ধরে অত্যাচার চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি ফ্যাসিষ্ট সরকার। সর্বশেষ নির্বাচনের সময়েও বিএনপির ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে বিভিন্ন প্রলোভন দেয়া হয়েছিল। কিন্তু দলের প্রতি আনুগত্যের কারণে বিএনপির নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে। দল এখন ঐক্যবদ্ধ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংস্কার করে যেকোন সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে।
সোমবার বিকেলে দুমকি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দুমকী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপির সদস্য মো. মাকসুদ আহমেদ বাইজিদ পান্নাসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!