1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে মহানবী (সাঃ) মা আয়েশা (রাঃ) পোস্ট শেয়ারকারী সুশান্ত রায় গ্রেফতার। - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ট্রাকচালক গ্রেপ্তার মাধবপুরে মোবাইল চুরির অভিযোগে কিশোর কেপ্রকাশ্য মাথা ন্যাড়া, কান ধরে উঠবস নাখে খত দেওয়া অভিযোগ মাধবপুরে ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড লাখাইয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি: লাখাই বলভদ্র সেতু সংলগ্ন গর্ত বিঘ্নিত যানবাহন চলাচল লাখাইয়ে পাহাড়ি ঢলে কৃষকের স্বপ্ন পানির তলে। লাখাইয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন: কাজিপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ৯ নারী ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

Join 4 other subscribers

নীলফামারীতে মহানবী (সাঃ) মা আয়েশা (রাঃ) পোস্ট শেয়ারকারী সুশান্ত রায় গ্রেফতার।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৭৪৯ Time View

নীলফামারীতে মহানবী (সাঃ) মা আয়েশা (রাঃ) পোস্ট শেয়ারকারী সুশান্ত রায় গ্রেফতার।

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রী আয়েশা (রঃ)কে কটুক্তিকারী ফেসবুক পোস্ট শেয়ার করায় সুশান্ত রায় (৪০) নামে ওক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত সুশান্ত রায় নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পশ্চিম ধোপাডাঙ্গা পাইকার পাড়ার পরেশ বাবুর পুত্র।

নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও ফোকাল পয়েন্ট মিডিয়ার এ বি এম ফয়জুল ইসলাম (বিপি-৮৪১২১৪৭৭৭৯)-এর সুত্রে জানা যায়, গত ১৭-০৩-২০২৫ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “নীলফামারী অনলাইন শপ”গ্রুপে itz sabuj hamed আইডি নামধারী অজ্ঞাতনামা এক ব্যক্তি হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)-এর সম্পর্কে কটুক্তি মূলক বক্তব্য প্রদান করে একটি পোস্ট দেন। ওই গ্রুপের সুশান্ত নামের আর এক সদস্য উক্ত আপত্তিকর পোস্টটি শেয়ার করলে বিষয়টি জেলা পুলিশ নীলফামারী এর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে নীলফামারী জেলা পুলিশ অপরাধীকে শনাক্ত করার লক্ষ্যে উক্ত পোস্টটি অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায় জনৈক সবুজ ইসলাম নামে এক ব্যক্তি তার itz sabuj hamed আইডি থেকে পোস্ট প্রদান করেন। পরবর্তীতে সুশান্ত রায় উল্লেখিত পোস্টটি শেয়ার করেন। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ সুপারের নির্দেশে একাধিক টিম মাঠে নামেন। itz sabuj hamed নামে আইডির মালিক কে সনাক্ত ও গ্রেপ্তার করতে না পারলেও, পোস্ট শেয়ারকারী সুশান্ত রায় কে গ্রেপ্তার করতে সামর্থ্য হন এবং জানান, অভিযুক্ত সুশান্ত কোন নির্দিষ্ট এলাকায় বেশিক্ষণ অবস্থান করেননি। তার অবস্থান সব সময় পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকায় পরিলক্ষিত হয়। ঘটনার পর তিনি অন্য দেশে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু, পুলিশের বিশেষ নজরদারি থাকার কারণে অন্য রাষ্ট্রে প্রবেশ করার আগেই গ্রেপ্তার হয়। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। পুলিশ আরো জানায়, সে (সুশান্ত রায়) দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্ররোচনা দিয়ে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে একটি পরিস্থিতিশীল পরিবেশ তৈরি করাই ছিল তার মূল উদ্দেশ্য।

অপর দিকে উক্ত পোস্টের কারণে দেশের মুসলিম সমাজের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। ইতিমধ্যে নীলফামারীতে হাজার হাজার মুসলিম, তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন করে ধর্ম অবমাননাকারী এবং কটুক্তি কারীদের আইনের আওতায়নে শাস্তির দাবি জানান। তাছাড়াও এ বিষয়ে নীলফামারী পোড়া হাটের কীর্তনীয়া পাড়ার নিন বাবুল ইসলামের পুত্র মোরসালিন ইসলাম (২৫) বাদী হয়ে নীলফামারী থানায় একটি এজাহার দায়ের করেন।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সুশান্ত রায় কে থানার মামলা নং ১৯, তারিখ ১৯/০৩/২০২৫ খ্রিঃ, গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading