1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে "ওয়ারিয়র্স অফ জুলাই" এর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীলফামারীতে “ওয়ারিয়র্স অফ জুলাই” এর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ।

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী :
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৭১ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী :
২৪ শে জুলাই এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ এর আওয়ামীলীগের বিচার ও নিষিদ্ধের দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

শনিবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এতে বক্তৃতা দেন ওয়ারিয়র্স অফ জুলাই জেলা কমিটির আহ্বায়ক মো. সাইমুন সাকিব, যুগ্ম-আহ্বায়ক মো. হাবিবুল্লাহ, সদস্য সচিব হাসান রেজা, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব শাহরিয়ার ইসলাম হাবিল, মুখ্য সংগঠক মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ, মুখপাত্র সিয়াম হোসেন প্রমূখ।

আরওপড়ুন …সেনাপ্রধান রিফাইন্ড আ. লীগের জন্য চাপ দেননি: সারজিস

এ সময় বক্তারা বলেন,‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দুর্নীতি, দুঃশাসন ও জনগণের ভোটাধিকার হরণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তা কখনও মেনে নেওয়া যাবে না। বাংলাদেশে ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকারের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে আওয়ামীলীগের দ্বারা সংঘটিত সকল অন্যায়, হত্যা, গুমের বিচার নিশ্চিত করতে হবে এবং অতিদ্রুত তাদের নিষিদ্ধ ঘোষনা করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!