1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে নকল ভুট্টাবীজে কৃষকের মাথায় হাত - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে মোবাইল ব্যবসায়ীকে মারধর, টাকা ও আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোনে এখনই বদলে নিন এই ৫ সেটিংস মৌলভীবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের কথিত হোতা ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান ডিমলার চাপানী ইউনিয়নের বিন্নাকুরি এলাকায় ভাঙা রাস্তার চরম দুর্ভোগ: মানবতার টানে এগিয়ে এলেন সহৃদয়বান আব্দুল বারেক মৌলভীবাজারে ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে দুই পেশাদার পকেটমার আটক, পরে পুলিশের হাতে সোপর্দ সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া

কাজিপুরে নকল ভুট্টাবীজে কৃষকের মাথায় হাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৮৪৭ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

চলতি মৌসুমে কাজিপুরের সোনামুখীতে নিম্নমানের ভুট্টা বীজ সরবরাহ করায় শতাধিক কৃষকের মাথায় হাত। সর জমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সোনামুখী এলাকার স্থানীয় স্যার ও বীজ ব্যবসায়ীআব্দুল আজিজ দোলন মাস্টার ও একই বাজারের রফিকুল ইসলাম নামের ২ জন সার-বীজ ব্যবসায়ীর নিকট থেকে ফরহাদ শীড কোম্পানির টপ লিডার নামের ভুট্টা বীজ নিয়ে চাষাবাদ করে। কোম্পানির প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীরা বিঘাপ্রতি (৩৩ শতাংশে) ৪০/৫০ মন করে উৎপাদন হবে বলে কৃষকদের আশ্বস্ত করেন। ব্যবসায়ীদের চটকদার কথাবার্তায় উচ্চ মূল্যে কৃষকরা ওই বীজ ক্রয় করে জমিতে রোপন করেন। এদিকে যথারীতি খরচ খরচা করার পরেও কৃষকেরা কাঙ্খিত উৎপাদন তো দূরে থাক জমিতে ১৫ থেকে ১৬ মন করে ভুট্টা উৎপাদন হয় ।
শুধু তাই নয় উৎপাদিত ভুট্টা অত্যন্ত নিম্নমানের হওয়ায় বাজারে চাহিদা না থাকায় প্রচলিত বাজার হতে কম দামে বিক্রয় করতে বাধ্য হচ্ছেন। একটি সূত্রে জানাগেছে কোম্পানির প্রতিনিধিরা জালজালিয়াতির আশ্রয় নিয়ে স্থানীয় বাজার থেকে যেনতেন বীজ সংগ্রহ করে প্যাকেটজাত করে কষকদের মাঝে সরবরাহ করেছে। এ বিষয়ে কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান আমার কাছে লিখিত অভিযোগ এসেছে এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!