1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে রাস্তা দখল করে দোকান বসানো: ১০ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে রাস্তা দখল করে দোকান বসানো: ১০ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪৫০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাজার এলাকায় সড়ক দখল করে দোকান বসানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জন দোকান মালিককে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা  হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তার একাংশ দখল করে দোকান বসানোয় যানজটের সৃষ্টি হচ্ছিল। বিষয়টি আমলে নিয়ে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ূন কবির। এছাড়া অভিযানে মাধবপুর থানার একদল পুলিশ সহযোগিতা করে।

জরিমানাপ্রাপ্ত দোকান মালিকরা হলেন: প্রসেনজিৎ সরকার, অসীম রায়, লিটন বণিক, অমর দেবনাথ, তানপল পাল, জগদীশ সরকার, গৌতম দাস, বিকাশ রায়, পরিতোষ মোদক ও কৃষ্ণ দাস।

আরওপড়ুন ….ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, “সরকারি সড়ক দখল করে ব্যবসা পরিচালনা আইনগত অপরাধ। সাধারণ মানুষের চলাচলের পথ যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্যই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় সুধীজনরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে দোকান বসানোর কারণে যানজট লেগেই থাকত। এই অভিযান এলাকার পরিবহন শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!