1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ইউএনও’র অভিযান - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

কাজিপুরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ইউএনও’র অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২২ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ:

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং শুরু করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিমান্তবাজার, সোনামুখী আলমপুর ও লক্ষীপুর বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়াসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার উপর ইউএনও গুরুত্ব আরোপ করেন।
একইসাথে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গার কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং বাকি ব্যবসায়ীদের নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেবার জন্যে নির্দেশ দেন। পরবর্তী পরিদর্শনকালে এসব স্থাপনা দেখা গেলে তা গুড়িয়ে দেয়া হবে বলেও ইউএনও হুঁিশয়ারি উচ্চারণ করেন।স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মাঝে মাঝে বাজার মনিটরিং হলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে এবং মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে বলে ক্রেতারা জানান।

বাজার মনিটরিং শেষে ইউএনও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বলেন,“রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা নেয়া বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় সাদা পোশাকে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

অভিযানে অংশ নেন সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান, গণমাধ্যমকর্মিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

 

নন্দীগ্রাম কাহালু ৩৯ বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!