1. salmankoeas@gmail.com : admin :
ঘরের আড়ায় ঝুলন্ত লিপার মরদেহ, পা মাটিতে — উঠছে প্রশ্নের ঝড় - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঘরের আড়ায় ঝুলন্ত লিপার মরদেহ, পা মাটিতে — উঠছে প্রশ্নের ঝড়

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৪৪ Time View

ঘরের আড়ায় ঝুলন্ত লিপার মরদেহ, পা মাটিতে — উঠছে প্রশ্নের ঝড়
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্ভদপুর গ্রামে নিজ বাড়ি থেকে সানজিদা আক্তার লিপা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা সম্ভদপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে সানজিদার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে ঘটনাস্থলে উপস্থিতরা জানান, মরদেহের পা মাটিতে স্পর্শ করেছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অনেকে ধারণা করছেন, এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

_মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্যা জানান, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে -মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, রহস্যঘেরা এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা লিপার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!