1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান এর পক্ষে  মনতলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা মাধবপুরে মাদকবিরোধী আন্দোলনে বাধা: ৩ যুবকের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলা, প্রধান অতিথি মো. আজাহারুল ইসলাম বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল মাধবপুরের মানিকপুর গ্রামবাসীর আয়োজনে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত ‎ আদাঐর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন মাধবপুরে ট্রাক-সিএনজি সংঘ’র্ষে নিহ’ত ২, আহ’ত ২

Join 4 other subscribers

মাধবপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান এর পক্ষে  মনতলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩০১ Time View

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুরে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান এর পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মনতলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহনকারীরা কয়েকজন নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তাদের দাবি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নৌকা প্রতীক নিয়ে ৩ নং বহরা ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান মো: আলাউদ্দিন কে স্বপদে বহাল রাখতে হবে। এসময় বক্তব্য রাখেন, মনতলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রাসেল মিয়া, টিপু মিয়া, ইউপি সদস্য মো:শাহাআলম, মো: শাহজাহান প্রমূখ। উল্লেখ্য বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে গত ২২ অক্টোবর বহরা ইউনিয়ন পরিষদের দশজন সদস্য চেয়ারম্যান মো: আলাউদ্দিন এর বিরুদ্ধে অনাস্থা দিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। এই অভিযোগটির বর্তমানে তদন্ত চলছে।

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading