1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বিদ্যুৎ ঘাটতির অজুহাতে লোডশেডিং, বিপর্যস্ত শিক্ষা ও সেচ ব্যবস্থা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

মাধবপুরে বিদ্যুৎ ঘাটতির অজুহাতে লোডশেডিং, বিপর্যস্ত শিক্ষা ও সেচ ব্যবস্থা

অনলাইন ডেস্ক:
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ Time View
বিদ্যুৎ ঘাটতির অজুহাতে লোডশেডিং, বিপর্যস্ত শিক্ষা ও সেচ ব্যবস্থা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। শীত মৌসুমে ঝড়-বৃষ্টি না থাকলেও কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই দিনের পর দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রতিটি এলাকায় দৈনিক একবার লোডশেডিং দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। দিনের বেলায় একাধিকবার এবং সন্ধ্যা নামলেই বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি বোরো জমিতে সেচ কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।

 

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। সন্ধ্যার পর পড়াশোনার গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় তাদের পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। অভিভাবকরা জানান, পরীক্ষার প্রস্তুতির সময় ঘন ঘন লোডশেডিং শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে।

 

এছাড়াও বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গৃহস্থালি কাজেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক গ্রাহকের অভিযোগ, পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলেও সমস্যার দ্রুত কোনো কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না।

 

এ বিষয়ে মাধবপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) মোহাম্মদ ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিদ্যুৎ ঘাটতির কারণে কিছু এলাকায় সাময়িকভাবে লোডশেডিং দিতে হচ্ছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে চেষ্টা করছি এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

অন্যদিকে, ঘন ঘন লোডশেডিংয়ের কারণ জানতে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “চাহিদার তুলনায় প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এ কারণেই লোডশেডিং দিতে হচ্ছে।”

 

এলাকাবাসী অবিলম্বে লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরওপড়ুন ….অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি আটক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!