1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুর থানায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

মাধবপুর থানায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ Time View

ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব মোরশেদ খানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় থানার হলরুমে অনুষ্ঠিত এ সভায় ওসির দায়িত্ব গ্রহণ পরবর্তী পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোচনা হয়।

সভায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন—মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, যুগ্ম সম্পাদক আলমগীর কবির,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান,কোষাধ্যক্ষ আলহাজ্ব শাহীন মিয়াসহ দুই প্রেসক্লাবের সদস্য হামিদুর রহমান,এম. এম. গওছ, , রিংকু দেব নাথ, আনিছুর রহমান মুক্তার,আবুল খায়ের, কে. এম. শামছুল ইসলাম,মাহমুদুল হাসান রনি, জুলহাস উদ্দিন রিংকু, আব্দুল হাফিজ ভূইয়া, লিটন পাঠান প্রমুখ।

মতবিনিময়ে নবাগত ওসি মোঃ মাহাবুব মোরশেদ খান সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “মাদকমুক্ত ও অপরাধমুক্ত সুন্দর মাধবপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সভা শেষে তিনি মাধবপুরবাসীর জন্য শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!