1. salmankoeas@gmail.com : admin :
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণ, এসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণ, এসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

হবিগঞ্জ  জেলা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪১৯ Time View

হবিগঞ্জ  জেলা প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় আঃ ওয়াহিদ, আঃ রকিব ও আঃ মাজিদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন মোঃ আব্দুল মন্নান নামের এক ব্যক্তি।

আব্দুল মন্নান জানান, “আমার চাচা রজব আলী ৩ শতক জায়গা আকিল নামে একজনের কাছে বিক্রি করে দেন। বাকি ৬ শতক জায়গা আমাদের। দীর্ঘদিন আমরা ভাইয়েরা বাইরে থাকায় তারা পুরো ৯ শতক জায়গা দখল করে রাখে। আমরা আমাদের ৬ শতক জায়গায় ঘর তুলতে চাইলে তারা বাধা দেয়। ফলে আমরা আদালতের দ্বারস্থ হই।”

তিনি জানান, আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বিবাদীরা একাধিকবার সময় নিয়েও আদালতে কোনো কাগজপত্র জমা দেননি। পরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তারা জমিতে ঘর নির্মাণ শুরু করে।

এ প্রসঙ্গে মন্নান অভিযোগ করে বলেন, “তারা বানিয়াচং থানার এসআই মোস্তাকের সহায়তায় আমাদের জায়গায় ঘর নির্মাণ শুরু করে। এসআই মোস্তাক আমাকে থানায় ডেকে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলেন। আমি আপত্তি জানালে হুমকি দেন। পরে ভয়ে স্বাক্ষর করি। পরদিন দেখি আমার জায়গায় ঘর নির্মাণ চলছে।”

এ বিষয়ে জানতে চাইলে বানিয়াচং থানার এসআই মোস্তাক বলেন, “আমি উভয় পক্ষকে আদালতের রায়ের অপেক্ষায় শান্ত থাকার নির্দেশ দিয়েছি এবং আপোষ-মীমাংসার পরামর্শ দিয়েছি। রাইটার না থাকায় দুই পক্ষ সাদা কাগজে স্বাক্ষর করেন, যা আপসনামা লেখার প্রস্তুতির অংশ ছিল।”

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

আরওপড়ুন …নীলফামারীতে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!