1. salmankoeas@gmail.com : admin :
ঐতিহ্যবাহী কাজীপুর সোনামুখী পশুর হাটে উপচে পড়া ভিড়, জমজমাট বেচাকেনা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’

ঐতিহ্যবাহী কাজীপুর সোনামুখী পশুর হাটে উপচে পড়া ভিড়, জমজমাট বেচাকেনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৪৯ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ঐতিহ্যবাহী সোনামুখী পশুর হাটে আজ অনুষ্ঠিত হয়েছে ঈদের আগের শেষ গরুর হাট। সকাল থেকেই হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হাট কমিটির দাবি, কাজীপুরে এতো বড় পশুর হাট এর আগে কখনও দেখা যায়নি।

হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে আনা গরু ও ছাগল উঠানো হয়। বিশেষ করে বড় গরুর পাশাপাশি মাঝারি আকারের গরুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ক্রেতাদের আগ্রহও ছিল মাঝারি গরুর প্রতি, ফলে এসব গরুর বিক্রি হয়েছে তুলনামূলক বেশি।
হাট ঘুরে দেখা যায়, কোরবানির জন্য গাই গরুর চাহিদাও ছিল উল্লেখযোগ্য। এছাড়া ছাগলের বাজারও ছিল বেশ জমজমাট। অনেক ক্ষেত্রে গরুর তুলনায় ছাগলের দাম বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

হাটে ওঠা সবচেয়ে বড় গরুটির দাম ধরা হয় ৩ লাখ ১০ হাজার টাকা। এ নিয়ে দর্শনার্থীদের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা যায়।
হাট কমিটির সদস্যরা জানান, এবারের পশুর হাটে বেচাকেনা সন্তোষজনক হয়েছে এবং পরিবেশ ছিল শান্তিপূর্ণ। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সদস্যরাও মাঠে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী বেচাকেনা শেষে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হয় কাজীপুর সোনামুখীর ঐতিহ্যবাহী এই শেষ পশুর হাট।

আরওপড়ুন……. নিজে আড়ালে থেকে অসহায়দের জীবনে আলো জ্বালাতে নিরলস রাফিক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!