1. salmankoeas@gmail.com : admin :
দুই ঘণ্টা ধরে বিকল কালনী এক্সপ্রেসের ইঞ্জিন, যাত্রীদের ভোগান্তি - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, চূড়ান্ত বরাদ্দ নবম পে-স্কেলে

দুই ঘণ্টা ধরে বিকল কালনী এক্সপ্রেসের ইঞ্জিন, যাত্রীদের ভোগান্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২৮ Time View
অনলাইন সংবাদ  :
ঢাকামুখী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা ধরে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি মাধবপুরের ইটাখোলা স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে থেমে যায়।
এ ঘটনায় ট্রেনের শত শত যাত্রী স্টেশনে আটকে পড়েন এবং দীর্ঘসময় অপেক্ষায় ভোগেন। শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগ আরও বাড়তে থাকে বলে জানিয়েছেন উপস্থিত যাত্রীরা।
এ বিষয়ে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মনির হোসেন নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে কালনী এক্সপ্রেসটি বিকল অবস্থায় দাঁড়িয়ে আছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছালে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলেও তিনি জানান।
ইঞ্জিন বিকল হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ এ রুটে ট্রেন চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে। ঘটনাটি যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!