1. salmankoeas@gmail.com : admin :
দুমকিতে বিএনপির নামে চাঁদা দাবি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

দুমকিতে বিএনপির নামে চাঁদা দাবি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৪ Time View

দুমকিতে বিএনপির নামে চাঁদা দাবি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির নামে চাঁদা দাবি’র অভিযোগে অভিযুক্ত করে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত হোসেন। শুক্রবার রাত ৯টায় দুমকিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ সাহাদাত হোসেন বলেন, গত ২৭ ডিসেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত ” নববর্ষ উপলক্ষ্যে দুমকিতে বিএনপি’র নামে চাদা দাবি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। চাঁদা দাবির অভিযোগে পত্রিকায় যাঁদের নাম এসেছে তার মধ্যে শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন মৃর্ধা দীর্ঘ ২৫ বছর যাবত জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মি। বহুবার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত হোসেন আওয়ামীলীগ ফ্যাসিবাদের রাজপথের আতংক, রাস্ট্রদ্রোহী মামলা সহ কয়েকটি মামলার আসামী। ছাত্রলীগের হাতে কয়েকবার হামলার শিকারও হয়েছেন। লিখিত বক্তব্যে আরও বলেন আয়োজনকারী কিম্বা দাওয়াতকারী কারো নাম নেই এমন একটি চিঠির সন্ধান আমরা পেয়েছি, কে বা কাহারা এই চিঠি ছাপিয়েছে তা আমাদের জ্ঞাত নহে। আমি ও পত্রিকায় যাদের নাম এসেছে আমরা কেহ এমন কোন চাঁদা কাহারো নিকট দাবী করি নাই। জেলা বিএনপি তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবীও করেন।
এ বিষয় উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমান বলেন সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে দুমকি উপজেলা বিএনপি প্রাথমিক তদন্ত করে জেলা বিএনপির নিকট দিয়েছি। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!