1. salmankoeas@gmail.com : admin :
ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার

ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন

অনলাইন ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩০ Time View
ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা হবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন

অনলাইন ডেস্ক:
বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা নজরদারির চাপে না থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ তৈরি করা হবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করে। ওই মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান জহির উদ্দিন স্বপন। দায়িত্ব গ্রহণের পর বুধবার বেলা সোয়া একটার দিকে তিনি সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ভয়ভীতির মধ্যে বসবাসকারীদের মানসিক যন্ত্রণা তিনি নিজেও উপলব্ধি করেন। বিশেষ করে গণমাধ্যমের মতো গুরুত্বপূর্ণ পেশায় কর্মরত ব্যক্তিরা যদি সার্বক্ষণিক নজরদারির মধ্যে থাকেন, তবে তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

তিনি বলেন, “সমস্যা আমরা জানি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পরিকল্পনার মধ্যেই গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন। সে অনুযায়ী আমরা বাংলাদেশে একটি ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলব, ইনশা আল্লাহ।”

মন্ত্রী আশা প্রকাশ করেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে দেশে একটি ইতিবাচক ও গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ় হবে।

 

আরওপড়ুন….সিরাজগঞ্জ ১ আসনে বিএনপি দলীয় প্রার্থী সেলিম রেজা জয়ী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!