1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে নি★ষি-দ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে নি★ষি-দ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫৮ Time View

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’ এর মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক আতাউস ছামাদ বাবু (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আব্দুর রউফের পুত্র।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, আতাউস ছামাদ বাবু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। গত ৪ আগস্ট তার নেতৃত্বে মাধবপুরে ছাত্র-জনতার উপর হামলা ও সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মাধবপুর থানায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “ছাত্র-জনতার উপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আতাউস ছামাদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরওপড়ুন..“নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে” — সৈয়দ মো. ফয়সল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!