1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এসএম ফয়সলের বক্তব্য :দেশে আর রাতে ভোটের নাটক হবে না” - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

মাধবপুরে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এসএম ফয়সলের বক্তব্য :দেশে আর রাতে ভোটের নাটক হবে না”

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২১ Time View

নিজেস্ব প্রতিবেদক :
“হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মো: ফয়সল বলেছেন, দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। তবে এবার আর “হাসিনা স্টাইলে” দিনের ভোট রাতে হবে না। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

বুধবার সকালে মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল কলেজ মাঠে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে “এসএম ফয়সল শিক্ষাবৃত্তি” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল আরও বলেন, গত ১৬ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। বিএনপি ও ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। যারা আন্দোলনে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা জানান।

শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকার প্রধান নোবেল প্রাপ্তির আশায় দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন। ছেলে-মেয়েদের ভালোভাবে লেখাপড়া করে দেশ, সমাজ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি তিনি মাদককে সমাজ ধ্বংসের মূল শেকড় হিসেবে উল্লেখ করে যুব সমাজকে রক্ষায় সরকার, সমাজ ও অভিভাবকদের বিশেষ ভূমিকার আহ্বান জানান।

অনুষ্ঠানে অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সায়হাম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আবিদুর রহমান ও রুহুল আমিন সোহাগ।

এসময় আরও বক্তব্য রাখেন— সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপি নেতা এডভোকেট নিজাম খান, ফরিদুর রহমান, ছায়েদুর রহমান, আনিছুল আবদাল শাহ লিটন, ফরিদ মিয়া মেম্বার, আমজাদ আলী শাহীন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সৈয়দ আসাদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

আরওপড়ুন ….দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপির সহ-সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ‎

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!