1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ২০০ সুফলভোগীর মাঝে ছাগল পালনের উপকরণ বিতরণ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩

মাধবপুরে ২০০ সুফলভোগীর মাঝে ছাগল পালনের উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষুদ্র খামারিদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০০ জন সুফলভোগীর মাঝে ছাগল পালনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে সিমেন্টের পিলার (পালা), টিন, প্লাস্টিকের ম্যাটসহ ছাগল পালনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের উপকরণ সহায়তা ক্ষুদ্র খামারিদের টেকসই খামার গড়ে তুলতে সহায়ক হবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।

উপকারভোগীরা জানান, দীর্ঘদিন ধরে উপযুক্ত অবকাঠামোর অভাবে তারা ছাগল পালনে নানা সমস্যার মুখে পড়ছিলেন। সরকারিভাবে প্রাপ্ত এসব উপকরণ তাদের খামার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও খামারিকে এ কর্মসূচির আওতায় আনা হবে, যাতে প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন আরও সুদৃঢ় হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!