1. salmankoeas@gmail.com : admin :
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি-তদবির করতে গেলে পুলিশে ধরে দিন: সারজিস - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি-তদবির করতে গেলে পুলিশে ধরে দিন: সারজিস

স্টাফ রিপোর্টার :
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩২৯ Time View

স্টাফ রিপোর্টার :
সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে সোজা পুলিশে ধরে দিতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে’ এমন পোস্ট করে সারজিস আলম মন্তব্যের ঘরে লিখেছেন, কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। কোনো অফিসে, কোনো বাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবেন।

রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। উল্লেখ্য, গত ১৭ জুলাই সকালে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন। ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। পরে ২৬ জুলাই রাতে বাকি টাকা আনতে বাসায় যান। বিষয়টি পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ আসামিকে হাতেনাতে আটক করেন।

এ ঘটনা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠন থেকে ৩ জনকে বহিষ্কার করা হয়। এ ছাড়া চাঁদাবাজির ঘটনায় রোববার সকালে ৬ জনকে আসামি করে গুলশান থানায় একটি মামলা করা হয়।

এর আগে, এদিন সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এক জরুরি সংবাদ সম্মেলনে সারাদেশের বৈষম্যবিরোধীদের সব কমিটির কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেন। তিনি বলেন, কমিটি স্থগিতের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আরওপড়ুন…মাধবপুরে গোপন অভিযানে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার, পলাতক ৫ ওসি মোঃ সহিদ উল্লাহ: “মাধবপুরকে ডাকাত ও মাদকমুক্ত করাই আমাদের লক্ষ্য”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!