1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষ উদাসীন, জলাবদ্ধতায় ভুগছে ৯ নং বড়কাপন ,স্কুল রোডে হাঁটুপানি, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের চলাচলে বিপর্যয় । - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষ উদাসীন, জলাবদ্ধতায় ভুগছে ৯ নং বড়কাপন ,স্কুল রোডে হাঁটুপানি, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের চলাচলে বিপর্যয় ।

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৯০ Time View

নিজেস্ব প্রতিবেদক :

মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিলেট রোড সংলগ্ন বড়কাপন স্কুল রোড যেন সামান্য বৃষ্টিতেই রূপ নেয় জলমগ্ন এক জলাশয়ে। রাস্তায় জমে হাঁটুসমান পানি। ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে কুমলমতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, অসুস্থ রোগী এবং সাধারণ পথচারীদের।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটির পানি নিষ্কাশনের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় এই অবস্থা চলছে। বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ চরমে পৌঁছে।

এলাকার বাসিন্দা এনামুল হক জানান, “বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। রাস্তা দিয়ে চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়ে। শিক্ষার্থী ও রোগীদের অবস্থা আরও খারাপ। অথচ পৌরসভা কোনো উদ্যোগ নেয় না।”

কুমলমতী স্কুলের শিক্ষার্থী রুহিদা জানান বলেন, “প্রতিদিন পানি ও কাদার ভেতর দিয়ে স্কুলে যেতে হয়। পরীক্ষার দিনেও কষ্ট করে যেতে হয়। অনেক সময় পিছলে পড়ে যাই, কেউ দেখেও না।”

সাবেক কাউন্সিলর মাসুদ কমিশনার বলেন, “আমি দায়িত্বে থাকাকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সততার সাথে করেছি। তখন এভাবে পানি জমে মানুষের কষ্ট হতো না। এখন দেখার কেউ নেই।”

এ বিষয়ে পৌর প্রশাসকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নম্বরে সাড়া পাওয়া যায়নি।

এলাকাবাসীরা বলেন, “নিয়মিত পৌরকর দেওয়ার পরও আমাদের ন্যূনতম নাগরিক সুবিধা মিলছে না। একটুখানি বৃষ্টিতে পুরো এলাকা ডুবে যায়, অথচ কেউ দেখার নেই।”

তারা দ্রুত বড়কাপন স্কুল রোডের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

আরওপড়ুন …বিএনপি কিন্ত ধৈর্য্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে চাইলেই প্রতিবাদের ধরন পরিবর্তন করতে পারতো’ কুলাউড়া বিএনপির সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব রিপন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!