1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম সাময়িক বরখাস্ত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম সাময়িক বরখাস্ত

এনামুল হক আলম জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৪৪ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :

মৌলভীবাজারের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুল আলোচিত ও বিতর্কিত প্রধান শিক্ষক রাশেদা বেগমকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে জরুরি পরিস্থিতি বিবেচনায় তাকে বরখাস্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ১৭ জুলাই ২০২৫ ইং তারিখে মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস স্বাক্ষরিত আদেশে রাশেদা বেগমকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। “নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর বিধি ৫৩ এর (১) উপবিধি অনুযায়ী এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রধান শিক্ষক রাশেদা বেগমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং প্রশাসনের সঙ্গে অসহযোগিতাসহ একাধিক গুরুতর অভিযোগ ওঠে। এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

একই আদেশে, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান-কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (আর্থিক ও প্রশাসনিক) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ ও শিক্ষার সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখতে এ পদক্ষেপকে অভিভাবক মহল স্বাগত জানিয়েছেন। প্রশাসন জানিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আওেপড়ুন …..মাধবপুরে পারফর্মেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার্থীদের আকর্ষণীয় ক্লাসের মাধ্যমে আগ্রহী করতে শিক্ষকদের প্রতি জেলা শিক্ষা কর্মকর্তার আহ্বান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!