1. salmankoeas@gmail.com : admin :
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ স্কাউটদের স্মরণে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ স্কাউটদের স্মরণে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১০২ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::

হবিগঞ্জের মাধবপুরে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদ স্কাউট সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে সিলেট-আখাউড়া রেললাইন সংলগ্ন পূর্ব চারাভাঙ্গা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। চারা গুলোর মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল ও বেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রয়াস চালান স্কাউট সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার কমিশনার জনাব কাজী কামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার সম্পাদক জনাব শাহজাহান কবীর, সহ-সভাপতি জনাব মোহাম্মদ নুরুল্লাহ্ ভূঞা, মাধবপুর উপজেলা স্কাউটসের কমিশনার জনাব সোলেমান মিয়া, সম্পাদক জনাব উদয় শংকর দত্ত, যুগ্ম সম্পাদক জনাব কামাল উদ্দিন, সাবেক উপজেলা স্কাউট লিডার মোস্তাক আহাম্মদ এবং ইউনিট লিডার গৌরী রাণী বনিক।

এছাড়াও জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল অ্যান্ড কলেজের দুটি স্কাউট ইউনিটের সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠুভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলবে।

আরওপড়ুন …দেওয়ানগঞ্জে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!