1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব শিমুলঘরের তিন পূজামণ্ডপে সাংবাদিক এম এ কাদেরের অনুদান নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১১৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে বাবুল মিয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৮), নরসিংদী জেলার পলাশ থানার দক্ষিণ পারলিয়া গ্রামের মো. বুলবুলের ছেলে মো. কাউসার (৩০) এবং কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চর লাঠিয়ালডাঙ্গা গ্রামের হানিফ মিয়ার ছেলে জহির মিয়া (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- সুলতানপুর এলাকার মো. বাবুল মিয়ার বাড়িতে গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে বাবুল মিয়ার বসতঘর তল্লাশি করে ৩টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করে পুলিশ। এর মধ্যে দুইটি বস্তায় ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরওপড়ুন…মাধবপুরে অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা, পুলিশের হাতে আটক এক কারবারি ৯০ বোতল ভারতীয় মদ ও পিকআপ জব্দ, পুলিশের সফল অভিযান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!