1. salmankoeas@gmail.com : admin :
মধুখালীতে ফুলসজ্জিত গাড়িতে অবসরপ্রাপ্ত ৩ শিক্ষককে রাজকীয় বিদায় - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

মধুখালীতে ফুলসজ্জিত গাড়িতে অবসরপ্রাপ্ত ৩ শিক্ষককে রাজকীয় বিদায়

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৫২ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে এক আবেগঘন ও স্মরণীয় আয়োজনের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে রাজকীয় বিদায় জানালেন মেগচামী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের জন্য বিশেষভাবে সাজানো ফুলসজ্জিত গাড়ি প্রস্তুত করা হয়। শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও শুভেচ্ছা বার্তা নিয়ে প্রিয় শিক্ষকদের বিদায় জানান। দীর্ঘদিনের শিক্ষাদান জীবনের স্মৃতি, ভালোবাসা ও অবদানের কথা স্মরণ করতে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের চোখে পানি এসে যায়।

বিদায়ী শিক্ষকদের একজন আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা শুধু শিক্ষক নই, আপনাদের পরিবারেরই সদস্য ছিলাম। এই ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শিক্ষার্থীরা জানান, প্রিয় শিক্ষকদের বিদায় দেওয়া যেমন গর্বের, তেমনই এটি ছিল গভীর বেদনার মুহূর্ত।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরওপড়ুন..মধুখালীতে ফুলসজ্জিত গাড়িতে অবসরপ্রাপ্ত ৩ শিক্ষককে রাজকীয় বিদায়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!