1. salmankoeas@gmail.com : admin :
ছাত্রদল নেতার নামে চাঁদাবাজি মামলার বাদি ডাকাতি মামলায় গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ছাত্রদল নেতার নামে চাঁদাবাজি মামলার বাদি ডাকাতি মামলায় গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮৮৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদি মাদক ও ডাকাতি মামলার আসামি অরূপ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেফতার করা হয়

বলে জানান শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। অরূপ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনির চৌধুরীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন থানায় দুটি ডাকাতি,দুটি মাদক মামলা ও একটি মারামারির মামলা রয়েছে বলে জানা গেছে।

এছাড়া তার স্ত্রী রাহেলা বেগম আন্তঃজেলা চোরচক্রের গডমাদর। তার নামে সাতক্ষীরা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া’র বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য অরূপ চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার ভোররাতে কালিকাপুর থেকে মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও মোনায়েম খানকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।জামিল চৌধুরীর শুভাকাঙ্ক্ষীরা ঘটনাটিকে ষড়যন্ত্রমুলক বলে দাবি করে সুষ্টু তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলেও মতামত প্রকাশ করেন।এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘চাঁদাবাজিসহ সকল অপকর্মের বিরুদ্ধে ছাত্রদলের তথা বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল।

বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেলে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’ মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানিয়েছেন ‘চাঁদাবাজির অভিযোগে জামিল চৌধুরী ও মোনায়েম খানের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

আরওপড়ুন…সামান্য বৃষ্টিতেই স্কুলছাত্র-ছাত্রী ও মুসল্লিদের যাতায়াতে ভোগান্তি,  দুর্ভোগে মিঠাপুকুরবাসী ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!