1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় দুই কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

বগুড়ায় দুই কলেজ ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

বগুড়া : প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৩৩ Time View

বগুড়া : প্রতিনিধি
“বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। খেলায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল বনাম সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল অংশ নেয়। “

গতকাল শনিবার বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রোকন সরকারের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামদুদুর রহমান সানজাদ, শোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, মাহমুদুল হক, সহ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক সোহান হোসেন, শহর ছাত্রদল সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, জেলা ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক এমএ মহিউদ্দিন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল আহবায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন প্রমূখ।

আরওপড়ুন….“বিমান দুর্ঘটনায় মধুখালীর মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাসনিয়ার অকাল মৃত্যু“

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!