1. salmankoeas@gmail.com : admin :
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দদের সাক্ষাৎ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দদের সাক্ষাৎ

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮৩৩ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

২৮শে আগষ্ট, রোজ বৃহস্পতিবার বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপ-আলোচনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির একটি প্রতিনিধি দল।

সেই সময় উক্ত আলোচনায় সভায় বিশেষ করে বেশি প্রাধান্য পায়, মোটর শ্রমিকদের সাংগঠনিক ভাবে সড়ক আইনের উপর বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা। যাতে করে তারা খুব সহজেই ট্রাফিক আইন মেনে চলতে পারে ও নিয়ম কানুন জানতে পারে।

যাতে করে অনেকখানি সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনায় অঙ্গ হানি আহত শ্রমিকদের বিভিন্নভাবে পূর্ণবাসন এর সুবিধা, নিহত পরিবারকে আর্থিক ও সংগঠন থেকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করা সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ব্যাপক আলাপ আলোচনা করা হয়।

সেই সময় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সংগঠনের কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান সামছু সহ সংগঠন সিনিয়র নেতৃবৃন্দরা।

সেই সময় বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সিনিয়র যুগ্ম সম্পাদক এ এস এম রায়হান,

যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আহসান হাবীব আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফিজিওথেরাপিস্ট মোঃ আব্দুর রশিদ প্রমুখ।

আরওপড়ুন….দেওয়ানগঞ্জে বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!