1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাধবপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪৮ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ উপলক্ষে মনোনয়নপত্র বিতরণ হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে এ মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুইজন— মো. তোফাজ্জল হোসেন ও মো. মশিউর রহমান মোর্শেদ।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. ইয়াসিন তন্ময় ও কায়েস আহমদ সালমান।
সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. জাকির হোসেন।
সহ-সভাপতি পদে সংগ্রহ করেছেন হাফেজ শাহ আলম।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন দুইজন— রিঙ্কু দেবনাথ ও মো. নাহিদ মিয়া।
মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. শাহিন মিয়া বলেন,
“মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ আমরা আটটি মনোনয়নপত্র বিতরণ করেছি।”
এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!