1. salmankoeas@gmail.com : admin :
সাতছড়ি উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ সাময়িক বরখাস্ত - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

সাতছড়ি উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ সাময়িক বরখাস্ত

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৩ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে কর্মরত রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রশিদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ আবুল কালাম। মন্ত্রণালয়ের একাধিক সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—সাতছড়ি উদ্যান এলাকায় গাছ চুরির সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদের সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া সাংবাদিকদের সঙ্গে কটু আচরণ, হোটেলে খাওয়ানোর নামে অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নিতে প্রধান বন সংরক্ষককে (সিসিএফ) নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে একই মন্ত্রণালয় সাতছড়ি জাতীয় উদ্যানের সকল কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক বদলির নির্দেশ দেয়।

সম্প্রতি দৈনিক কালবেলার সাংবাদিক মুজাহিদ মসি ও বাংলা টাইমসের সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তিপু সাতছড়ি উদ্যানে গাছ পাচারের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই বন কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় দুইজন সাংবাদিক হামলার শিকার হন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তাদের বিরুদ্ধেই থানায় চাঁদাবাজির মামলা করা হয়।

ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় মামুনুর রশিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সাংবাদিক মুজাহিদ মসি বলেন,
“আমরা শুধু সত্য প্রকাশের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ওই কর্মকর্তা ও তার সহকর্মীদের আচরণ আমাদের জন্য ভয়ঙ্কর ছিল। দোষীদের দৃশ্যমান কিছু শাস্তি হওয়ায় আমরা স্বস্তি অনুভব করছি।”

ভুক্তভোগী বাংলা টাইমসের সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ তিপু বলেন,
“মিডিয়ার স্বাধীনতা ও তথ্য পরিবেশনের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকের এই পদক্ষেপ সাংবাদিকদের নিরাপত্তায় একটি অনন্য নজির হয়ে থাকবে।”

এদিকে সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল মন্ত্রণালয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন।

আরওপড়ুন….কাজিপুরে আমিনা মনসুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ক্লাসের উদ্বোধন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!