1. salmankoeas@gmail.com : admin :
ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ চাই : সৈয়দ মো. ফয়সল - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ চাই : সৈয়দ মো. ফয়সল

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৬ Time View

মাধবপুর সংবাদদাতা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল বলেছেন, “সব ধর্মের মানুষ সমান মর্যাদার অধিকারী। আমরা সৌহার্দ ও সম্প্রীতির বাংলাদেশ চাই। দেশের প্রতিটি নাগরিক তার ধর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করবে—এটি সংবিধান প্রদত্ত অধিকার এবং আমাদের হাজার বছরের ঐতিহ্য।”

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুরের একটি স্থানীয় হোটেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলার ১১৫টি পূজামণ্ডপে এ অনুদান প্রদান করা হয়।

ফয়সল বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর দল সবসময় সম্প্রীতির চেতনায় বিশ্বাসী। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে—জনগণ সেই নির্বাচনের অপেক্ষায় আছে। খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরে এসে জনগণের রায়ে দেশের প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।”

তিনি আরও দাবি করেন, বিএনপির বিরুদ্ধে নতুন করে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হলেও দেশের মানুষ আজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নিজের রাজনৈতিক অভিলাষের প্রসঙ্গ টেনে ফয়সল বলেন, “আমি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। আমার শেষ জীবনে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, “প্রত্যেকে যদি নিজের ধর্মীয় অনুশাসন মেনে চলে, তবে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। এবারের দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবে।”

আরওপড়ুন…মাধবপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি তোফাজ্জল, সম্পাদক সালমান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!