1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে রাস্তা নির্মাণ সুপারিশ নিয়ে বিভ্রান্তি, চেয়ারম্যানের অস্বীকৃতি নিয়ে ক্ষোভ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার মাধবপুরে ৫৫ বিজিবির দুই অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে ৫৫ বিজিবির কঠোর নজরদারি নন্দীগ্রামে গবাদিপশু বীমা করে ক্ষতিপূরণ পেল উম্মে সালমা নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার ফুলবাড়ীতে সড়ক দু,র্ঘ,ট,না,য় একজন নি,হ,ত। সুপেয় পানিতে বদলাচ্ছে গ্রামের চিত্র কথা রেখেছেন সৈয়দ শাফকাত। আদাঐর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী বার্তা দিলেন যুবদল নেতা মাসুদুর রহমান মাসুক মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Join 3 other subscribers

মাধবপুরে রাস্তা নির্মাণ সুপারিশ নিয়ে বিভ্রান্তি, চেয়ারম্যানের অস্বীকৃতি নিয়ে ক্ষোভ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেখা দিয়েছে বিতর্ক ও বিভ্রান্তি। ইউএনও বরাবর দাখিল করা এক আবেদনে ইউনিয়ন চেয়ারম্যানের লিখিত সুপারিশ থাকলেও পরে তিনি সেই সুপারিশ অস্বীকার করায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ।

জানা গেছে, নজরপুর গ্রামের বাসিন্দা ইলিয়াস কাঞ্চনসহ এলাকাবাসী দীর্ঘদিন ধরে গ্রামের ভাঙাচোরা রাস্তাটির সংস্কারের দাবি জানিয়ে আসছেন। এ দাবির প্রেক্ষিতে সোমবার (১৩ অক্টোবর) ইলিয়াস কাঞ্চন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র কাছে রাস্তা নির্মাণের জন্য লিখিত আবেদন করেন। ওই আবেদনে ইউনিয়ন চেয়ারম্যান মীর খুরশেদ আলম লিখিতভাবে সুপারিশ করেন এবং সিল–স্বাক্ষর প্রদান করেন।

তবে ইউএনও বিষয়টি নিশ্চিত হতে চেয়ারম্যান মীর খুরশেদ আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, “আমি এমন কোনো সুপারিশ করিনি।”

এ বিষয়ে আবেদনকারী ইলিয়াস কাঞ্চন বলেন, “ইউএনও সাহেব ফোনে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে তিনি সুপারিশের কথা অস্বীকার করেন। অথচ আমার আবেদনের কপিতে তাঁর স্বাক্ষর রয়েছে। এতে আমি হতবাক ও ক্ষুব্ধ।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে তারা দীর্ঘদিন অবহেলিত ওই রাস্তা দ্রুত সংস্কারের দাবিও জানিয়েছেন।

নজরপুর গ্রামের একাধিক বাসিন্দা বলেন, “রাস্তা নিয়ে এই ধরনের বিভ্রান্তি গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।”

চেয়ারম্যান মীর খুরশেদ আলমের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আরওপড়ুন ….কাজিপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তিন নেতার গণমাধ্যমে নির্বাচনী ভাবনা প্রচার


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading