1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবসে প্রদর্শনী - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবসে প্রদর্শনী

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৫৪ Time View

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :

হাত ধোয়ার নায়ক হোন- এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা স্টাফ কোয়ার্টারে অবস্থিত বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে র‍্যালি শেষে আলোচনা হয়।

উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাকের সঞ্চালনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব উল্লেখ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ প্রমুখ।

উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সহকারী শিক্ষক আরেফা সুলতানা লিপি, জাহিদুল ইসলাম, সালমা খাতুন, কল্পনা খাতুন, পল্টু সরকার, সাইফুল ইসলাম, তৃষ্ণা রানী প্রমুখ উপস্থিত ছিলেন। উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখিয়ে দেন।

আরওপড়ুন …বগুড়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জনস্বার্থে মানববন্ধন 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!