1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীর ১০ কলেজে এইচএসসি পরীক্ষায় শূন্য পাস - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

নীলফামারীর ১০ কলেজে এইচএসসি পরীক্ষায় শূন্য পাস

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২০৩ Time View

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধি:
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নীলফামারী জেলার ১০টি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে মোট ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮২ জন। এর মধ্যে নীলফামারীর রয়েছে ১০টি কলেজ, যেগুলোর পরীক্ষার্থীর সংখ্যা ৪০ জন। এছাড়া জেলার একটি কলেজের চারজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ না নেওয়ায় সেই প্রতিষ্ঠানেও পাসের হার শূন্য।

জেলার শতভাগ ফেল করা কলেজগুলো হলো—
সদর উপজেলার লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজ (মানবিক বিভাগে ১জন),
সৈয়দপুর উপজেলার সাতপাই স্কুল অ্যান্ড কলেজ (মানবিক বিভাগে ১জন),
কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল স্কুল অ্যান্ড কলেজ (মানবিক বিভাগে ৮জনের মধ্যে ৫জন ফেল, ৩জন অনুপস্থিত),
জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ (১৮ জনের মধ্যে ১৫জন ফেল, ৩জন অনুপস্থিত) এবং চাওড়াডাঙ্গী স্কুল অ্যান্ড কলেজ (৬জনের মধ্যে ৩জন ফেল, ৩জন অনুপস্থিত),
গোলমুন্ডা আদর্শ কলেজ (মানবিক বিভাগে ৩জন),
ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ (বিজ্ঞান বিভাগে ১জন ও মানবিক বিভাগে ১জন),
নাউতারা বালিকা স্কুল অ্যান্ড কলেজ (মানবিক বিভাগে ৩জন),
ডিমলা সীমান্ত কলেজ (মানবিক বিভাগে ২জন),
এবং গয়াখড়িবাড়ি মহিলা কলেজ (৩জনের মধ্যে ২জন ফেল, ১জন অনুপস্থিত)।
এছাড়া ডিমলার আদাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ৪জন শিক্ষার্থীই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর নীলফামারী জেলার মোট ৯৩টি কলেজের ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭ হাজার ৫২৪ জন এবং জিপিএ–৫ পেয়েছে ৯৮১ জন। পাশের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ৭৩ শতাংশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!