1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নন্দীগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৩৬ Time View

বগুড়ার নন্দীগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার ৮৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এই প্রণোদনা পাচ্ছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন

 

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। এ উপজেলায় গম ১০০জন, সরিষা ৩৬৮০জন, শীতকালীন পেঁয়াজ ২০জন, খেসারী ১০জন ও মসুর ৬০ জন চাষি প্রণোদনা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজীউল হক।

 

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রাণী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, শর্মিলী ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু,

 

উপজেলা সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হক, সুজন কুমার, শাহাদত হোসেন, সোহেল রানা, আব্দুস সালাম প্রমুখ।

 

আরওপড়ুন….দেওয়ানগঞ্জ জামায়াতের ২৮  শে অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!