1. salmankoeas@gmail.com : admin :
রাতের আঁধারে মাধবপুরে প্রশাসনের অভিযান, বালুখেকোদের কড়া হুঁশিয়ারি। - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

রাতের আঁধারে মাধবপুরে প্রশাসনের অভিযান, বালুখেকোদের কড়া হুঁশিয়ারি।

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৭০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার রোধে রাতের আঁধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে বালুখেকোদের উৎপাত বেড়ে যাওয়ায় প্রশাসন এ অভিযান শুরু করেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেমের নেতৃত্বে উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম এবং মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “নিশুতি অভিযানের মাধ্যমে আমরা এই বার্তাটি দিতে চেয়েছি যে, অবৈধভাবে বালু আহরণকারীরা যেকোনো সময় প্রশাসনের খাঁচায় বন্দী হতে পারে। এতে সবাই সতর্ক হবে এবং নিয়মিতভাবেই এ ধরনের আকস্মিক অভিযান চলবে।”
তিনি আরও জানান, অভিযানে কাউকে বালু উত্তোলনের সময় পাওয়া যায়নি। তবে কারও জিম্মায় অবৈধভাবে আহরিত বালু পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে বদ্ধপরিকর বলেও জানান ইউএনও জাহিদ বিন কাশেম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!