1. salmankoeas@gmail.com : admin :
মানবসেবার অঙ্গীকারে নোয়াপাড়া ব্লাড সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মানবসেবার অঙ্গীকারে নোয়াপাড়া ব্লাড সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩১২ Time View

অনলাইন নিউজ :

হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া ব্লাড সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে একটি বৃহৎ স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াপাড়া ব্লাড সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ নোমান মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মোঃ ইশতিয়াক। তিনি বলেন, “যুবসমাজ বাংলাদেশের প্রকৃত শক্তি। তাদের দক্ষতা ও সামর্থ্যকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে অল্প সময়ের মধ্যেই দেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে।”
তিনি আরও বলেন, “আমরা এই মাটির সন্তান। মাটির অধিকার রক্ষা এবং মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।” পরিবার থেকে মানবসেবার মূল্যবোধ পাওয়া উল্লেখ করে তিনি জানান, মানুষের উপকারে এলে হৃদয়ে তৃপ্তি আসে এবং সমাজসেবায় যুক্ত হওয়া সহজ হয়। ব্যবসার মাধ্যমে মানবসেবা করলে শুধু ব্যক্তি নয়, সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “শুধু সরকারের একার পক্ষে উন্নয়ন সম্ভব নয়। বেসরকারি খাতের অগ্রগতি, উদ্যোক্তাদের সামাজিক দায়বদ্ধতা এবং কর্মসংস্থান সৃষ্টি—এগুলোই সময়ের দাবি। কর্মহীনতা মানুষকে ভুল পথে নিয়ে যায়; আর কর্মসংস্থান তরুণদের আত্মবিশ্বাসী করে সমাজকে স্থিতিশীল রাখে।”
নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “মানবসেবার উদ্দেশ্য নিয়েই আমরা মিল-কারখানা গড়েছি। লক্ষ্য কেবল মুনাফা নয়; এলাকার মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল উদ্দেশ্য। দান-খয়রাত নয়, বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করাই প্রকৃত মানবসেবা।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইটাখোলা ফাজিল মাদ্রাসার সুপার আমির হোসেন,
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিকসহ নোয়াপাড়া ব্লাড সোসাইটির সদস্য, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসাহ, মানবিকতা ও অনুপ্রেরণায় পরিপূর্ণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!