1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে অষ্টম শ্রেণীর ছাত্র আফরোজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

মাধবপুরে অষ্টম শ্রেণীর ছাত্র আফরোজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ Time View

ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ হোসাইন হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম , শিক্ষক জুনাইদ আহমেদ লস্কর, শাহানা আক্তার,আবদুল কুদ্দুস, আশরাফুল বারী খান শাকিল, ইমরান আহমেদ দীপু, ইফতিয়াক আহমেদ ইমন, রেজোয়ান ইসলাম খান প্রমূখ।মানববন্ধন চলাকালে ঢাকা সিলেট মহাসড়কে আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

মানববন্ধন থেকে দাবি জানানো হয় অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার। নিহত স্কুল ছাত্র আফরোজ হোসাইন উপজেলার আদাঐর গ্রামের সৌদি প্রবাসী মুক্তার হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার সকালে মাটির সরানোর জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্র আফরোজ গুরুতর আহত হয়। শনিবার বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান। আফরোজ হত্যার ঘটনায় তার মা আকলিমা আক্তার লিমা বাদি হয়ে মাধবপুর থানায়১০ জন আসামি করে একটি হত্যা মামলা দায়ের ককেছেন। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ কবির হোসেন বলেন, আফরোজ হত্যার ঘটনায় ৪জন কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!