1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

নন্দীগ্রামে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। শ্রদ্ধা নিবেদন ও বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে। বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পুলিশ, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, উপজেলা প্রেস ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা প্রকৌশলী নূরনবী খান, থানার ওসি মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু প্রমুখ। দিবস উপলক্ষে বিজয় র‍্যালি বের করে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। এদিন শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা আয়োজন করে উপজেলা প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!