1. salmankoeas@gmail.com : admin :
সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্বোধন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ Time View

ক্রাইমসিন সংবাদ :

শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ১ম ফ্রেন্ডশিপ ক্যাম্প। কলেজ প্রাঙ্গণে বুধবার (১৮ ডিসেম্বর) থেকে শনিবার (২১ ডিসেম্বর) পর্যন্ত চার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এফ.এ.এম শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. সেলিম (সিলেট বিভাগীয় স্কাউট রোভার নেতা প্রতিনিধি), প্রফেসর মো. ইলিয়াস বখত চৌধুরী জালাল (উডব্যাজার), সাবেক অধ্যক্ষ জেলা কথা, বৃন্দাবন সরকারি কলেজ; মোহাম্মদ শরিফ জসীম এ.এলটি (সিএলটি সম্পন্ন), ব্রাহ্মণবাড়িয়া; রঞ্জিত কুমার দাস, সম্পাদক হবিগঞ্জ জেলা রোভার; মোহাম্মদ সোলেমান মিয়া, উডব্যাজার ও কমিশনার, বাংলাদেশ স্কাউটস মাধবপুর উপজেলা; মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ , মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক সালমান কায়েস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহির উদ্দিন, ক্যাম্প চিফ ও অধ্যক্ষ, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ এবং কমিশনার, হবিগঞ্জ জেলা রোভার। এ ছাড়া কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশে গড়ে ওঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

চার দিনব্যাপী এ ফ্রেন্ডশিপ ক্যাম্পে পরিচিতি পর্ব, দলভিত্তিক খেলাধুলা, নেতৃত্ব ও ব্যক্তিত্ব উন্নয়নমূলক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। কলেজের বিভিন্ন বর্ষের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এসব কার্যক্রমে অংশগ্রহণ করছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই আয়োজন। সফলভাবে সম্পন্ন হওয়া এই প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্প কলেজের সহশিক্ষা কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!