1. salmankoeas@gmail.com : admin :
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু
শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। তিনি বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। শিক্ষার মানোন্নয়ন সহযোগী হিসেবে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার জিপিএ-৫ পাওয়া ৬১জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন। তাদের হাতে সনদসহ সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার জানিয়ে মোশারফ হোসেন এমপি আরও বলেন, কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, জ্ঞান, দক্ষতা, মানবিক গুণাবলি অর্জন ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সমৃদ্ধ করাসহ শক্তিশালী করতে মেধাবী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল উপস্থিত ছিলেন।

এরআগে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে আকস্মিক সফরে যান সংসদ সদস্য মোশারফ হোসেন। সেখানে দরিদ্র পরিবারের এতিম কন্যার বিয়ের জন্য নগদ আর্থিক সহায়তা ও উপজেলা প্রশাসন প্রদত্ত দুই ব্যাগ শুকনো খাবার পাঠিয়ে দেন।

আরওপড়ুন…… লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!