1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা দিলেন বিএনপি নেতা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ

মাধবপুরে ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা দিলেন বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ Time View

ক্রাইমসিন সংবাদ,
হবিগঞ্জের মাধবপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইস-২ এর অভিযানে এক ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় এক বিএনপি নেতা দলবল নিয়ে গ্রেফতারে বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় মাধবপুর থানার এসআই বিজয় এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাদশা কোম্পানির গেইটের সামনে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: কাউসার আহমেদ (২৬) কে গ্রেফতার করেন। সে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো: জহির মিয়ার পুত্র। গ্রেফতারের সময় বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জের মাধবপুর কোর্টের এপিপি সাজেদুর রহমান সজল দলবল নিয়ে পুলিশকে বাধা দেয়।

পরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর মোর্শেদ খান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে আসেন। বাঘাসুরা ইউনিয়নের বাসিন্দা মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরী জানান, “এডভোকেট সাজিদুর রহমান সজল এলাকার সব আওয়ামী লীগের নেতাকর্মীদের সেন্টার দেয়।”

এব্যাপারে এডভোকেট সাজিদুর রহমান সজল বলেন, “ডেভিল ধরতে আমি বাধা দেইনি, আমি বলছি আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক তাদেরকে ধরেন। সে ত ডেভিল নয়।”

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর মোর্শেদ খান সত্যতা নিশ্চিত করে জানান, “ধৃত আসামিকে থানায় নিয়ে এসেছি। তবে বিএনপির লোকজন যদি অপারেশন ডেভিল হান্টে বাধা দেয় তাহলে আমরা কিভাবে কাজ করবো?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!