1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে শহীদ শরিফ ওসমান হাদী হ/ত্যার প্রতিবাদে দোয়া ও কফিন মিছিল - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী

মাধবপুরে শহীদ শরিফ ওসমান হাদী হ/ত্যার প্রতিবাদে দোয়া ও কফিন মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ Time View

ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে দোয়া ও প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজাদী ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মাধবপুর উপজেলা গেট থেকে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় প্রথমে একটি প্রতীকী কফিন মিছিল বের করা হয়, যা পরে বিক্ষোভ মিছিলে রূপ নেয়। মিছিলটি ঢাকা–সিলেট মহাসড়কে অবস্থান নিলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে সাময়িক ভোগান্তি সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন শহীদ শরিফ ওসমান হাদী। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেদিনই উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া আজাদী ছাত্র-জনতার নেতারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কর্মসূচির শেষ পর্যায়ে মাধবপুর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ শরিফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!