1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে গৃহবধূর মৃত্যু কে ঘিরে মানববন্ধন, মহাসড়ক ,অবরোধ। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপুরে গৃহবধূর মৃত্যু কে ঘিরে মানববন্ধন, মহাসড়ক ,অবরোধ।

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩১২ Time View

ক্রাইমসিন সংবাদ :
মাধবপুরে গৃহবধূ মানসুরা আক্তারের মৃত্যু কে হত্যা দাবি করে তার স্বজন ও এলাকাবাসী বুধবার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করে দোষিদের শাস্তি দাবি করেছে।

মানববন্ধন চলাকালে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শাহাজীবাজার সেনা ক্যাম্পের একদল সদস্য ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ।

গত ২৮ ডিসেম্বর উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের সাহাপুর গ্রামের স্বামীর বাড়িতে মানসুরার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।কিন্তু গৃহবধূর বাবার পরিবারের দাবি মানসুরাকে পরিকল্পিত হত্যা করে মৃতদেহ ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখা হয়।

মানসুরার অপমৃত্যু মামলা হস্তা মামলায় রূপান্তরের দাবি ও তদন্তক্রমে দায়ীদের গ্রেফতের দাবিতে বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের গ্যাস ফিল্ড এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে।

খবর পেয়ে শাহাজি বাজার সেনা ক্যাম্পের একদল সদস্য ও মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার একে এম সামিউল হক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত মানসুরা নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের এনু মিয়ার ছেলে মোহাম্মদ আলামিন স্ত্রী ও বাঘাসুরা ইউনিয়নের গ্যাসফিল্ড বরতল গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলামের মেয়ে।নিহতের পরিবারের দাবি শশুর বাড়ির লোকজন প্রায়ই তাকে শারীরিক মানসিক নির্যাতন করতো।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ খান জানান মানসুরা মৃত্যুকে কেন্দ্র করে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। যদি রিপোর্টে হত্যা আসে তাহলে হত্যা মামলা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!