1. salmankoeas@gmail.com : admin :
মাহদী হাসানকে নিঃশর্ত মুক্তির দাবি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাহদী হাসানকে নিঃশর্ত মুক্তির দাবি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭৩ Time View

ক্রাইমসিন সংবাদ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে তারা।

সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সর্বশেষ এক পোস্টে বলা হয়, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে এক ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

এর আগে দেওয়া আরেকটি পোস্টে উল্লেখ করা হয়, ‘হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘জুলাই যোদ্ধা মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

এর আগে মাহদী হাসানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। থানায় বসে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় বিভিন্ন মহল থেকে নানামুখী প্রতিক্রিয়া জানানো হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!