1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দারুল ক্বিরাত প্রশিক্ষণ কেন্দ্রের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন সংসদে সৈয়দ ফয়সল : জনগণের আশা পূরণের প্রতীক ২৫ মার্চের শহীদদের স্মরণ ও স্বাধীনতা দিবস উদযাপনে মাধবপুরে প্রস্তুতি মাধবপুরে সড়ক সংস্কারের মাটি উধাও, বিক্রির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর নন্দীগ্রামে প্রাণিসম্পদ সহায়তা ও ভিজিএফের চাল বিতরণ মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা নতুন পোশাকে চা বাগান শিশুদের মুখে হাসি মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার মাধবপুরে ৫৫ বিজিবির দুই অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

Join 3 other subscribers

দেওয়ানগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ Time View

মো. সাগর আলী দেওয়ানগঞ্জ

জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চিকাজানি ১নং পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার( ৮ জানুয়ারি) সন্ধ্যা য় চিকাজানি ১নং ওয়ার্ড দলীয় কার্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চিকাজানি ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি, মো. লিটন আকন্দ এর সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্র নেতা, মো. মোকলেছুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে মো. মোকলেছুর রহমান বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। আমরা তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছি।উপস্থিত ছিলেন, পৌর বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদ সম্পাদক,সোহানুর রহমান সোহান, ১ নং ওয়ার্ড বিএনপির, সাধারণ সম্পাদক, মো.মিনাল মিয়া ,১নং ছাত্রদলের সভাপতি,মো. ফরহাদ,মামুন মিয়া,দোয়া মাহফিলে পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে জননেতা, উন্নয়নের কান্ডারি, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের নয়নের মণি, দেশ ও জাতির শান্তি, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, এম রশিদুজ্জামান মিল্লাত এমপি ও বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading