1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে জমি বিরোধে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘আর রহমান বেকারি’র কার্যক্রম,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই। মাধবপুরে তাহেরীর মাহফিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশংকা,  ইউএনও’র কাছে লিখিত অভিযোগ পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার : বগুড়ায় সেমাই উৎপাদন কারখানায় র‌্যাবের অভিযান, জব্দ-জরিমানা মাধবপুরের হরিতলা-শাহপুর ছড়ায় বালু লোপাট! প্রশাসন নিরব দিনাজপুরে এনজিও কর্মীকে গনধর্ষণের র‌্যাবের যৌথ অভিযানে আসামি ঢাকা থেকে গ্রেফতার কাজিপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ পিস ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড মাধবপিরে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো ৪০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষ: ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর, উত্তেজনা বিরাজ

Join 3 other subscribers

লাখাইয়ে জমি বিরোধে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ Time View

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে হিরাজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) সকালে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বালিগ্রাম, মকসুদপুর ও মীরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বালিগ্রাম ও মীরপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য আলাল মিয়া ও সবুজ মিয়ার পক্ষের সঙ্গে সাবেক ইউপি সদস্য সাহেব আলী ও নোয়াজ আলীর পক্ষের লোকজন জমি সংক্রান্ত বিরোধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে বালিগ্রাম গ্রামের হযরত আলীর ছেলে হিরাজ মিয়া গুরুতর আহত হন। তাঁকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহতদের মধ্যে রয়েছেন— কামাল মিয়া, রেজাউল, আকতার মিয়া, রকিব মিয়া, ফয়জুল, জুবায়েদ, মহিউদ্দিন, হারুন, সোয়াব মিয়া, জিসান মিয়া, ধলাই মিয়া ও নুর ইসলামসহ আরও অনেকে।

আহতদের মধ্যে বালিগ্রামের ধলাই মিয়া (৬৫) ও মকসুদপুর গ্রামের নুর ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনি উপপরিদর্শক আকতারুজ্জামান ও বিপুল চন্দ্র দেবনাথসহ পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ নিহত হিরাজ মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading