1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

নন্দীগ্রামে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২২৩ Time View

তানসেন আলী মন্টু নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় আকাশ হোসেন (১৮) নামের কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গ্রামীণ সড়কে ইঞ্জিনচালিত ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মুরারিদিঘী গ্রামের সৌদি আরব প্রবাসী বাদশাহ মিয়ার ছেলে। আকাশ হোসেন ঢাকার একটি কলেজে লেখাপড়া করত।

স্থানীয়রা জানান, আকাশ এফজেড মডেলের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। মোটরসাইকেল আরোহী আকাশ সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে গিয়ে তাকে উদ্ধার চেষ্টা করে।

স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বাইক চালক আকাশ কালিগঞ্জ থেকে বাড়ির দিকে ফিরছিলেন। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে। মালবাহী ভটভটি মনিনাগ এলাকায় পৌঁছিলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ভটভটি চালকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরোও পড়ুন…..মাধবপুরে বিজিবির  অভিযানে ৬২ লাখ টাকার গাঁজা ও অবৈধ কসমেটিকস জব্দ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!