1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সিলিন্ডার গ্যাসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় মাধবপুরে বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছে প্রশাসন নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা মাধবপুরে মাদকবিরোধী আন্দোলনে বাধা: ৩ যুবকের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলা, প্রধান অতিথি মো. আজাহারুল ইসলাম বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল

Join 4 other subscribers

মাধবপুরে সিলিন্ডার গ্যাসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় অনিয়মের দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

<

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলার মনতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

অভিযানকালে তানিম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে সিলিন্ডার গ্যাস নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুদ করে রাখার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মামুন হোসেন ও মিয়াব আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

<

এছাড়াও অভিযানে দেখা যায়, দোকানে কোনো মূল্য তালিকা টানানো নেই। প্রথমে সিলিন্ডার গ্যাস মজুদের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখানে ১০০টি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, “সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

<

আরওপড়ুন…. মাধবপুরে বিজিবির  অভিযানে ৬২ লাখ টাকার গাঁজা ও অবৈধ কসমেটিকস জব্দ


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading