1. salmankoeas@gmail.com : admin :
স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের ঘোষণা মির্জা ফখরুলের - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের ঘোষণা মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ Time View
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনলাইন ডেস্ক::
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। তিনি দাবি করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে এসেছে। সম্মিলিত প্রচেষ্টায় আরও অগ্রগতি সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “চ্যালেঞ্জ নিয়ে এসেছি। সেই চ্যালেঞ্জ হচ্ছে- জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বলেছেন, তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। মন্ত্রিসভা সেই পরিকল্পনা- বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা গণতন্ত্রের পথেই -সামনে এগোতে চাই এবং আমাদের সব কর্মকাণ্ডে গণতন্ত্রের চর্চা থাকবে।”

তিনি আরও বলেন, সবার সহযোগিতায় মন্ত্রণালয়কে একটি গতিশীল মন্ত্রণালয়ে পরিণত করা সম্ভব হবে। মানুষের নিত্যপ্রয়োজনীয় সমস্যা সমাধানে কাজ করা হবে উল্লেখ করে তিনি বলেন, পরিবার কার্ড বিতরণ, কৃষকদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা অত্যন্ত জরুরি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরপরই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে—এমনটা ভাবার কারণ নেই। দেড় বছর পেরিয়ে গেছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়েছে এবং একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। এটি বড় একটি অর্জন। জাতীয় ও আন্তর্জাতিক মহলে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলা হয়েছে, ফলে তা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।”

আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে তিনি জানান, এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

দুর্নীতি দমন প্রসঙ্গে তিনি বলেন, “দুর্নীতি দূর করার লক্ষ্য নিয়েই দায়িত্ব নিয়েছি। অন্তর্বর্তী সরকার গণতন্ত্রে উত্তরণের যে কাজটি করার প্রয়োজন ছিল, তা সম্পন্ন করতে পেরেছে বলে আমাদের দল মনে করে।”

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটতে পারে, তবে সেগুলোকে সাধারণীকরণ করা ঠিক হবে না।”

 

আরওপড়ুন….লাখাইয়ে নিখোঁজের একদিন পর সরিষার জমি থেকে শিশুর নিহত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!