1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩১৮ Time View
মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী আয়োজনসহ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নতুন বাংলা বর্ষ ১৪৩৩-কে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ঐতিহ্যবাহী বাঙালি সাজে অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ” গানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহি , উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবির খাঁন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কায়েস আহমদ সালমান, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক এম এ কাদেরসহ উপজেলার সাংবাদিকবৃন্দ।
পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লোকসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অপরদিকে, মাধবপুর সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজেও পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলার চারবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাজাহান।
প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখের এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনমেলায় পরিণত হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় মাধবপুরের সর্বস্তরের মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!